পশ্চিম হোগলারচক, গড়ইখালী ইউনিয়ন, পাইকগাছা, খুলনা
সদস্য অনুসন্ধান ও লতিকা দর্শন
উর্ধ্বমুখী বংশ পরম্পরা কাঠামো
সদস্যের সংক্ষিপ্ত প্রোফাইল
বাবার নাম:
মায়ের নাম:
জন্ম সাল:
মৃত্যু সাল:
ঠিকানা:
ঢালী বংশের গৌরবময় ইতিহাস
'ঢালী' একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী বংশ, 'ঢালী' বংশটি মূলত যোদ্ধা বা রণকৌশল থেকে উৎপত্তি লাভ করেছে।
নামকরণের ইতিহাস:
ঐতিহাসিক তথ্য ও উইকিপিডিয়া ঢালী নিবন্ধ অনুযায়ী, বহুকাল আগে ইরান বা মধ্যপ্রাচ্য থেকে বাংলায় যুদ্ধের জন্য কোনো এক বাদশার ফরমায়েশে কিছু সংখ্যক সৈন্য পাঠানো হয়, যারা ঢাল তলোয়ারের যুদ্ধে পারদর্শী ছিলো। এরপর এরা যখন ওই বাদশার হয়ে যুদ্ধে জয়লাভ করে তখন তাদেরকে হাদিয়া স্বরুপ এ বাংলায় থাকার জন্য জমি ও বিয়ের জন্য পাত্রী দান করা হয়। এরপর তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পরবর্তীতে তাদের বংশধররাই 'ঢালী' পদবি ধারণ করে। ঢালী বংশের লোকজন যে যুদ্ধের সাথে জড়িত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় যশোহর-খুলনার ইতিহাস - দ্বিতীয় খণ্ড-তে, 'এই সকল ঢালী সৈন্য কোন বাধা বিপত্তি মানিত না, প্রাণপাত করিয়াও যুদ্ধ করিত। খান জাহান আলীর পদাতিক সৈন্যের মত ইহাদিগেরও কোদাল বা কুঠার অস্ত্রমধ্যে গণ্য হইত। উহারা জঙ্গল কাটিত, গড় কাটিত এবং খাল নালা বাঁধিয়া পুল প্রস্তুত করিয়া চলিত। ইহারা যুদ্ধক্ষেত্রে যেমন অদম্য যোদ্ধা, তেমনি জঙ্গলে কাঠুরিয়া, জলে নৌকার দাড়ী এবং পথে কোড়াদারের কাজ করিত। প্রতাপের পতনের পর এই সকল সৈন্য ও তাহাদের কার্য-প্রণালী দেশমধ্যে ব্যাপ্ত হইয়া পড়িয়াছিল। এই ঢালী সৈন্য প্রতাপাদিত্যের এক প্রধান অবলম্বন এবং তাহার সৈন্য গঠন-প্রণালীর প্রথম ও প্রধান বিশেষত্ব।'
এছাড়া আত্মরক্ষায় ঢাল ব্যবহার করা অথবা কারো কিছু চাওয়ার সাথে সাথে সবকিছু বিলিয়ে বা 'ঢেলে' দেওয়ার বদান্যতা থেকেও এ নামের প্রচলন হয়েছে বলে লোকমুখে কিংবদন্তি রয়েছে।
বিস্তার, অবস্থান ও বংশীয় বৈশিষ্ট্য:
ষোড়শ শতকের শেষভাগে দক্ষিণ বাংলার খুলনা-যশোর অঞ্চলে মহারাজা প্রতাপাদিত্য একজন শক্তিশালী ও প্রভাবশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। প্রতাপাদিত্যের সামরিক শক্তির অন্যতম অংশ ছিল ঢালী যোদ্ধারা। ঢাল ও সড়কি ব্যবহারে দক্ষ এই পদাতিক সৈন্যরা রাজ্যের প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। রাজা প্রতাপাদিত্যের রাজধানী প্রথমে মুকুন্দপুর অঞ্চলে ছিল বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। পরবর্তীকালে ১৫৮৭ সালের দিকে তিনি রাজধানী স্থাপন করেন ধূমঘাটে, যা বর্তমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর এলাকার নিকটবর্তী ঐতিহাসিক অঞ্চল হিসেবে পরিচিত। ১৬০৯ থেকে ১৬১১ সালের মধ্যে মুঘলদের সঙ্গে সংঘর্ষের পর প্রতাপাদিত্যের রাজশক্তির পতন ঘটে। এরপর ঢালী যোদ্ধাদের কেউ কেউ সামরিক পেশা ছেড়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে নতুন এলাকায় বসতি স্থাপন করেন বলে। পরবর্তী কয়েক শতকে স্থানান্তর, জীবিকা ও নতুন বসতি গড়ে ওঠার মাধ্যমে ঢালী পদবিধারী পরিবারগুলো বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে। বর্তমানে তাঁদের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন।
ঢালী বংশলতিকা তৈরির সময়ের অবস্থানগত ইতিহাসঃ
এই ঢালী বংশলতিকা ওয়েব অ্যাপ্লিকেশনটি ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। বর্তমানে ঢালী বংশের বিস্তার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এই বংশের অন্তর্ভুক্ত মানুষের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী রয়েছেন। ঢালী বংশের মূল ইতিহাস একই সূত্রে সম্পর্কিত হলেও শত শত বছর অতিক্রান্ত হওয়ার ফলে এর শাখা-প্রশাখা বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন ধারায় বিস্তার লাভ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বংশের বিস্তৃতি ও বৈচিত্র্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, এর সব শাখা-প্রশাখাকে একটি নির্দিষ্ট ধারায় সীমাবদ্ধ রাখা সম্ভব নয়।
তাই আমি আরিফুল ইসলাম ঢালী, এই ওয়েব অ্যাপ্লিকেশনের নির্মাতা হিসেবে আমার পূর্বপুরুষদের ইতিহাস ও বংশপরিচয় সংরক্ষণ করার উদ্দেশ্যে। বর্তমানে গ্রাম: হোগলারচক (পশ্চিম), পোস্ট: বাইনবাড়িয়া, ইউনিয়ন: গড়ুইখালী, থানা: পাইকগাছা, জেলা: খুলনা। এই ঠিকানায় অবস্থানরত ঢালী বংশের সদস্যদের নিয়ে এই ওয়েব এপ্লিকেশন যাত্রা শুরু করেছে। যেখানে ১৮৪০ সাল থেকে বংশধারার ধারাবাহিকতা শুরু হয়েছে।
ইতিহাসের ভিডিওটি দেখুন:
ঐতিহাসিক দলিল